বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এবার হাজির হয়েছেন সম্পূর্ণ নতুন অবতার ও অ্যাকশন সিনেমা ‘আলফা’ নিয়ে। তবে মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে বড় ধাক্কা খেয়েছে বহুল প্রতীক্ষিত এই ছবিটি। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই প্রথম নারীকেন্দ্রিক সিনেমাটি শুরুর আয়ের দিক থেকে ফ্র্যাঞ্চাইজির আগের ছবিগুলোর তুলনায় বেশ পিছিয়ে রয়েছে।
আলিয়া ভাট
ফ্রান্সের দক্ষিণ উপকূলে শুরু হয়েছে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর ‘কান চলচ্চিত্র উৎসব’। মঙ্গলবার (১২ মে) জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠেছে এই উৎসবের ৭৯তম আসরের। ১২ দিনব্যাপী এই বর্ণিল আয়োজনে বিশ্বের নামি-দামি তারকাদের ভিড়ে এবারও আলাদাভাবে নজর কেড়েছেন বলিউড কুইন আলিয়া ভাট।
বলিউডের অন্যতম তারকাজুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। অস্ট্রিয়ায় বরফের চাদরে ঢাকা ছিল তাদের চতুর্থ বিবাহবার্ষিকীর আমেজ। মোমবাতির স্নিগ্ধ আলো আর মায়াবী পরিবেশে রণবীর কাপুরের সঙ্গে কাটানো সেই বিশেষ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগও করে নিয়েছিলেন আলিয়া ভাট।
ক্যারিয়ারের শুরু থেকে ব্যবসাসফল হচ্ছে আলিয়া ভাটের সিনেমা। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’থেকে ‘বাজিরাও মাস্তানি’তে ব্যর্থতার গল্প নেই। তবুও নিজেকে আরও ভালোভাবে পর্দায় উপস্থাপনের চেষ্টায় মনোযোগ কম দেননি।
যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে আলিয়া ভাটের নতুন সিনেমা ‘আলফা’র মুক্তি আবারও পিছিয়ে গেছে। পূর্বে ছবির রিলিজের তারিখ প্রায় নির্ধারিত হলেও, বক্স অফিসের অন্যান্য বড় ছবি—রণবীর সিংয়ের ‘ধুরন্ধর : দ্য রিভেঞ্জ’ এবং সালমান খানের ‘ব্যাটেল অফ গালওয়ান’-এর সঙ্গে মুখোমুখি হওয়া এড়াতে প্রযোজনা সংস্থা রিলিজ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্বসেরা চলচ্চিত্র ও টেলিভিশন পুরস্কারের মঞ্চ বাফটা অ্যাওয়ার্ডসে আন্তর্জাতিক তারকাদের সঙ্গে জায়গা করে নিয়েছে বলিউডের আলিয়া ভাটের নামও। মর্যাদাপূর্ণ এই অনুষ্ঠানে আলিয়ার সঙ্গে থাকবেন কিলিয়াম মার্ফি, ব্রায়ান ক্র্যানস্টন, ডেভিড জনসন, এমিলি ওয়াটসন, এরিন ডটারি, কেট হাডসন, স্যাডি সিঙ্কসহ আরো অসংখ্য প্রখ্যাত শিল্পী।
সোশ্যাল মিডিয়া তারকাদের শুধু ব্যক্তিগত জীবন ভাগ করে নেওয়ার মাঝে সীমাবদ্ধ নেই। এর ওপর নির্ভর করে পেশাগত জীবনও। নেট দুনিয়ার জনপ্রিয়তার ওপর নির্ভরও করে সেলিব্রিটিদের ক্যারিয়ার। তারপরও সোশ্যাল মিডিয়া থেকে সরে যেতে চান বলিউড তারকা আলিয়া ভাট।
বলিউড অভিনেত্রী আলিয়া ভাট সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত পঞ্চম রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘গোল্ডেন গ্লোব হরাইজন’ অ্যাওয়ার্ড পেয়েছেন।
বর্তমান সময়ে বলিউডে আলোচিত মুখ আলিয়া ভাট। জীবনের স্বর্ণযুগ পার করছে এই তারকা অভিনেত্রী।
সন্তান জন্মের পর নারীদের বেশ কিছু শারীরিক পরিবর্তন দেখা দেয়। এরমধ্যে একটি হচ্ছে মুটিয়ে যাওয়া। সেকারণেই মা হওয়াকালীন অভিনেত্রীদের শরীরে মেদের আধিক্য স্পষ্ট হয়। তবে আলিয়া ভাট এর ব্যতিক্রম।